ওমরাহ গমনেচ্ছুদের এখনি কারে সঙ্গে লেনদেন না করতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ
০৬ অক্টোবর ২০২০, ০৯:৪৮ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
জীবনযাপন ডেস্ক:
পবিত্র ওমরা পালনের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের কোনো আনুষ্ঠানিক চিঠি এখনও পাওয়া যায়নি। মন্ত্রণালয় থেকে ওমরা পালন নিয়ে ঘোষণা না দেয়া পর্যন্ত ওমরাহ গমনেচ্ছুদের কারো সঙ্গে লেনদেন বা যোগাযোগ না করার অনুরোধ করেছে সরকার। মঙ্গলবার (৬ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমনকি এজেন্সি বা ব্যক্তিকে ওমরা নিয়ে প্রচারণা থেকে বিরত থাকারও অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়েছে, কোভিড-১৯ এর কারণে সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের কোনো আনুষ্ঠানিক চিঠি এখনও পাওয়া যায়নি। তা সত্ত্বেও কতিপয় ব্যক্তি ও কিছু এজেন্সি ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট দিন উল্লেখ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ সাধারণ মুসলিম জনসাধারণের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ ধরনের কর্মকাণ্ডের কারণে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। তার আগে কোনো এজেন্সি বা ব্যক্তিকে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। ওমরাহ গমনেচ্ছু সবাইকে ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণার আগে কারও সঙ্গে এ সংক্রান্ত লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিভাগ : জীবনযাপন
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার