১ নভেম্বর থেকে সব দেশের মুসলিমদের জন্য উন্মুক্ত হচ্ছে মক্কা
০৫ অক্টোবর ২০২০, ০৭:২৭ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
জীবনযাপন ডেস্ক:
আগামী ১ নভেম্বর থেকে সব দেশের মুসলিমদের জন্য খুলে যাবে মক্কা। আপাতত মক্কার পবিত্র মসজিদ খুলে দেয়া হলো শুধু সৌদির মুসলিমদের জন্য। মার্চ থেকে বন্ধ ছিল। এতদিন পর কড়াকড়ি বহাল রেখেই খুলে দেয়া হলো মক্কার পবিত্র মসজিদ। এখন প্রতিদিন ৬ হাজার মুসলিমকে পবিত্র মসজিদে ঢোকার অনুমতি দেয়া হচ্ছে। আপাতত সৌদির মুসলিমরা এই সুযোগ পাচ্ছেন। ১ নভেম্বর থেকে বিশ্বের অন্য দেশের মুসলিমরাও পাবেন।
সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা বজায় রেখে বিশ্বাসের আবহে ভক্তিপূর্ণ হৃদয়ে প্রথম ব্যাচে মুসলিমরা দুই পবিত্র মসজিদে প্রবেশ করলেন। প্রথম পর্যায়ে আপাতত শুধু ৬ হাজার সৌদি নাগরিকই মক্কার মসজিদে ঢুকতে পারবেন। ১৮ অক্টোবর থেকে এই, সংখ্যা বাড়িয়ে করা হবে ১৫ হাজার। ১ নভেম্বর থেকে অন্য দেশের মুসলিমদের ঢুকতে দেয়া হবে। তখন প্রতিদিন ২০ হাজার জনকে মসজিদে ঢুকতে দেয়া হবে।
সূত্রমতে, যে ২০ হাজার জন একদিনে ঢুকতে পারবেন তাদের- আগে থেকে অনলাইনে আবেদন করে ঢোকার জন্য সময় নিতে হবে। ভিতরে তিন ঘণ্টা থাকা যাবে। তবে, এ সময়টাতে কাবা শরিফ ছোঁয়া যাবে না। দূরত্ব বজায় রেখেই কাবা শরিফ প্রদক্ষিণ করতে হবে। যারা ঢুকবেন, তাদের সঙ্গে একজন করে স্বাস্থ্যকর্মী থাকবেন। থার্মাল সেন্সর থাকবে। জরুরি প্রয়োজনে চিকিৎসক দলও থাকবে। দিনের মধ্যে একাধিকবার মসজিদ পরিষ্কার ও জীবাণুশূন্য করা হবে। সূত্র: ডয়চে ভেলে।
বিভাগ : জীবনযাপন
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার