প্রতি ৩৯ সেকেন্ডে এক শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায়
১৩ নভেম্বর ২০১৯, ০৮:৫৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
টাইমস ডেস্ক:
২০১৮ সালে সারাবিশ্বে ৫ বছরের কম বয়সী ৮ লাখেরও বেশি শিশু নিউমোনিয়ায় মারা গেছে। অর্থাৎ প্রতি ৩৯ সেকেন্ডে মৃত্যু হয় একটি শিশুর। বুধবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এ তথ্য প্রকাশ করেছে।
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে ২০১৮ সালে ৫ বছরের কম বয়সী ১২ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়। অর্থাৎ প্রতি ঘণ্টায় একটির বেশি শিশুর মৃত্যু হয়েছে। ওই বছর দেশে ১৩ শতাংশ শিশু মৃত্যুর কারণ নিউমোনিয়া।
নিউমোনিয়ায় মারা যাওয়া শিশুদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশুর মৃত্যুর জন্য পাঁচটি দেশ দায়ী বলে উল্লেখ করে সংস্থাটি। দেশগুলো হলো— নাইজেরিয়া (এক লাখ ৬২ হাজার), ভারত (এক লাখ ২৭ হাজার), পাকিস্তান (৫৮ হাজার), গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (৪০ হাজার) ও ইথিওপিয়া (৩২ হাজার)।
এই রোগটি টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব এবং সঠিকভাবে নির্ণয় করা গেলে স্বল্প ব্যয়ের অ্যান্টিবায়োটিক দিয়ে সহজেই চিকিৎসা করা যায়। কিন্তু কোটি শিশুকে এখনও টিকা দেওয়া হচ্ছে না। প্রতি তিনটি শিশুর একটির মধ্যে লক্ষণগুলো উপস্থিত থাকলেও তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পায় না।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে অক্সিজেন চিকিৎসারও প্রয়োজন হতে পারে। যা দরিদ্রতম দেশগুলোতে শিশুদের জন্য প্রয়োজনীয় হলেও খুব কম ক্ষেত্রেই পাওয়া যায়। এ কারণে মৃতের সংখ্যা কমানো যায় না।
বিজ্ঞপ্তিতে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জোরালো বৈশ্বিক প্রতিশ্রুতি এবং বাড়তি বিনিয়োগ জরুরি। যেখানে শিশুরা আছে সেখানে কেবলমাত্র সাশ্রয়ী সুরক্ষা ও প্রতিরোধমূলক এবং চিকিৎসা ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই আমরা সত্যিকারভাবে লাখো জীবন বাঁচাতে সক্ষম হবো।
বিভাগ : জীবনযাপন
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল