নবজাতককে মধু খাওয়াবেন না কেন?
১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ এএম
টাইমস জীবনযাপন ডেস্ক:
কারও মুখে একটু তিক্ত কথা শুনলেই আমরা বলে থাকি, নিশ্চয়ই ওর জন্মের পরে মুখে মধু দেয়া হয়নি! অর্থাৎ আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা হলো, জন্মের পরপরই মুখে মধু দিলে সেই শিশুর মুখের ভাষা মিষ্ট হয়। আর তাইতো নবজাতকের মুখে মধু দিয়ে বরণ করে নেয়ার চল আমাদের দেশে বেশ পরিচিত।
কিন্তু জানেন কি, সেই রীতি মানতে গিয়ে আপনার ছোট্ট সোনামনিকে গুরুতর অসুস্থ করে ফেলতে পারেন! জন্মের পর প্রথম এক বছর পর্যন্ত শিশুকে মধু দিতে কঠোরভাবে নিষেধ করছেন চিকিৎসকেরা।
জন্মের পর প্রথম ১ বছর সন্তানকে দুধ ছাড়া নতুন কোন খাবারের সঙ্গে পরিচিত করাবেন, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন। তবে এই খাবারের তালিকায় কিন্তু মধু যোগ করবেন না ভুলেও।
মধুতে যথেষ্ট পরিমাণে খাদ্যগুণ থাকলেও তা শিশুর বয়স ১২ মাস না হওয়া পর্যন্ত তাকে দেওয়া যাবে না। কারণ মধুর মধ্যে থাকে ক্লসট্রিডিয়াম বটুলিনিয়াম নামে এক ধরনের ব্যাকটেরিয়া। ছোট্ট শিশুর ক্ষেত্রে এটি খাদ্য বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। যার থেকে শিশুর গুরুতর অসুস্থতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
মধু খাওয়ার ফলে শিশুদের মধ্যে তখনই অসুস্থতার লক্ষণ অনেক সময় দেখা যায় না। মধুর ক্ষতিকর প্রভাব ৮-৩৬ ঘণ্টা পরে দেখা যেতে পারে। এছাড়া শিশুর বয়স এক বছর হওয়ার আগেই তাকে মধু খাওয়ালে শিশুর দাঁত নষ্ট হয়ে যেতে পারে। যদি মধু খাওয়ার পর শিশুর কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, ঝিমুনিভাব দেখা দেয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যান।
বিভাগ : জীবনযাপন
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন