সাইনাসের সমস্যা কমবে ঘরোয়া উপায়ে
০৩ জুন ২০১৯, ০১:৫৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
হেলথ ডেস্ক:
সাইনাস আমাদের মাথায় অবস্থিত একটি প্রকোষ্ঠ, যার কাজ ভেন্টিলেশনকে ঠিক রাখা। সেই ভেন্টিলেশনের কাজে বাধা পড়লে যে সমস্যা হয় তাকেই বলে হয় সাইনাস। আর এ সাইনাস আসলে কোনো রোগ নয়।
এই প্রকোষ্ঠগুলোতে বাতাস চলাচল স্বাভাবিক না থাকলে অথবা মিউকাস জমে গেলে প্রচণ্ড ব্যথা হয়। আবার অ্যালার্জির কারণেও সাইনোসাইটিস হয়। তবে ঘরোয়া কিছু উপায়েও সাইনাসের সমস্যা কমানো সম্ভব।
সাইনাস কমাতে প্রথমেই প্রয়োজন গরম তরল খাবার। এতে নাকে জমে থাকা মিউকাস অনেক তরল হয়ে যায়। এতে দূর হয় কপালের ব্যথাও। এজন্য নাক দিয়ে গরম পানির ভেপার নেয়ার থেকে ভাল উপায় আর নেই। এই পদ্ধতিতে শ্বাসনালী পুরো পরিষ্কার হয়ে যায়। খুব তাড়াতাড়ি আরাম অনুভব করে সাইনাসের রোগী।
এছাড়া এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, হাফ চামচ হলুদ, সামান্য আদা কুঁচি, লেবু, সামান্য গোলমরিচ, তিন চার কোয়া রসুন পানিতে দিন। পানি ফুটে গেলে সেই মিশ্রণ আসতে আসতে চুমুক দিয়ে খান। এতে মধুও দিতে পারেন। এটি খুব ভাল কাজ করে সাইনাস কমাতে।
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম পানিতে এক-দুই ফোঁটা এসেনশিয়াল ইউক্যালিপটাস অয়েল দিয়ে সেই পানি টানুন। এই সময়ে মাথা একটা তোয়ালে দিয়ে ঢেকে নিলে পুরো বাষ্পটাই গিয়ে ধাক্কা দেবে জমে থাকা মিউকাসে।
ঘুমাতে যাওয়ার আগে এক দুই ফোঁটা ইউক্যালিপটাস তেল আঙুলে নিয়ে নাকের গোড়ায় লাগিয়ে নিতে পারেন। ঘুমের সময়টুকু আরাম পাবেন।
ঘুমানোর সময় এসিতে থাকবেন না। প্রয়োজনে ঘুমের ঘণ্টা খানেক আগে এসি চালিয়ে নিয়ে ঘর ঠাণ্ডা করে তারপর ফ্যান চালিয়ে ঘুমান।
সারাদিন প্রচুর পরিমান পানি পান করুন। এতে অ্যাসিডিটি কমানো যাবে। অ্যাসিডিটি যত কমবে ততই কমবে মিউকাস।
ক্রনিক সাইনাস থাকলে দুধজাতীয় খাবার, ময়দা, ভাজা এড়িয়ে চলতে হবে। খাবারে পিঁয়াজ, রসুন, আদা বেশি করে দিন। সাইনাসের দারুণ ঘরোয়া উপায়।
মাথা ব্যথা হলে গরম পানিতে নরম সুতির কাপড় ভিজিয়ে বার বার মাথায় দিন। এতে কিছুটা আরাম পাবেন।
বিভাগ : জীবনযাপন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার