গরমে যখন তখন গোসল হতে সাবধান
২৮ মে ২০১৯, ০৩:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ এএম
অনলাইন ডেস্ক:
তাপমাত্রা দ্রুত বদলাচ্ছে । গরমের মাত্রা এখনও অনেক বেশি। বাইরে বের হলেই ঘামে ভিজে একাকার হয়ে গোসল হয়ে যায়। অনেকেই রোদ থেকে ঘরে ফিরেই শান্তি পেতে ঠাণ্ডা পানিতে গোসল সেরে ফেলেন। এতে আরাম পাওয়া গেলেও কিছু দিন পরই জ্বর সর্দি কাশিতে ভুগতে শুরু করবেন আপনি। তাই গরমে যখন তখন গোসলের আগে সাবধানতা অবলম্বন করতে হবে।
চিকিৎসকেরা বলছেন গরমের সময় শরীরে তাপমাত্রার হঠাৎ পরিবর্তন জ্বর, সর্দি-কাশি ডেকে এনে থাকে। তীব্র রোদ থেকে হঠাৎ এসিতে যাওয়া অথবা রোদ থেকে ফিরেই গায়ে ঠাণ্ডা পানি দেয়া শরীরের তাপমাত্রার পরিবর্তন করে। এর ফলে বুকে কফ জমে যায়। অনেক ক্ষেত্রে আবার সহজেই ভাইরাস জ্বরে আক্রান্ত হতে পারেন।
যে কোনো তাপমাত্রাতেই শরীরকে অভ্যস্ত করাতে হবে। এজন্য এসিতে ঢুকে অন্তত ১৫ সেকেন্ড শ্বাস বন্ধ রাখুন। রোদ থেকে ফিরে কখনই সাথে সাথে গায়ে ঠান্ডা পানি ঢালবেন না। শরীরকে ঘরের তাপমাত্রায় কিছুক্ষণ ঠাণ্ডা করুন। ফ্যানের বাতাসে গায়ের ঘাম শুকিয়ে গেলে পরেই গোসলে যান।
এছাড়া শরীরে ভিটামিন ডি-র ঘাটতি থাকলে খুব সহজেই ঠাণ্ডা লেগে যায়। খেয়াল রাখুন, যাতে প্রতিদিনের খাবারের মধ্যে যথেষ্ট পরিমানে ভিটামিন ডি হাজির থাকে।
মুখ থেকে নিজের হাত দূরে রাখুন। কারণ, হাত থেকেই নানা জীবাণু শরীরে ঢোকে। নিজের মোবাইল ফোনটি দিনে এক বার ডিসইনফেকট্যান্ট দিয়ে অবশ্যই পরিষ্কার করুন।
শরীরে যথেষ্ট পরিমানে জিঙ্কের প্রয়োজন থাকলে বেশি করে জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে হবে। প্রোবায়োটিক-যুক্ত খাবার খেলে ফ্লু কমানো সহজ হয়। তাই প্রতিদিনের খাবারে রাখুন টক দই। জ্বরে আক্রান্ত হলে সারা দিনে অন্তত চার লিটার পানি পান করতে হবে। শুধু পানি খেতে হবে এমন কোনো কথা নেই, স্যুপ বা ডাল জাতীয় তরলেও ভাল কাজ দেয়।
নিজে কিনে কফ সিরাপ খাবেন না ভুলেও। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
বিভাগ : জীবনযাপন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার