প্রচন্ড গরমের এই রোজায় পানিশূন্যতা হলে যা করবেন
১২ মে ২০১৯, ০৩:৪৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ এএম
টাইমস ডেস্ক:
প্রচণ্ড গরমের মধ্যে শুরু হয়েছে এবারের রোজা । এই গরমে প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা একটানা পানি পান না করার কারণে শরীরে দেখা দিতে পারে পানির ঘাটতি। বিশেষ করে বয়স্ক, শিশু, ডায়াবেটিস ও কিডনির রোগীদের এই সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে। রোজায় পানিশূন্যতা হলে শরীরে কিছু উপসর্গ দেখা দেয়।
যেমন- মুখ ও ত্বক অতিরিক্ত শুকিয়ে যাওয়া, মাথা ঘোরানো, কোষ্টকাঠিন্য ইত্যাদি। রোজার এই সময় পানিশূন্যতা এড়াতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-
১. সেহরি ও ইফতারের সময় মিলিয়ে কমপক্ষে ৮ থেকে ১২ গ্লাস পানি পান করুন। শরীরে আর্দ্রতা বজায় রাখতে পানির বিকল্প নেই। এছাড়া ইফতারে শরীরের পানিশূন্যতা দূর করতে যেসব ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে পানি আছে যেমন- শসা, তরমুজ এবং আঙ্গুর ইত্যাদি ইফতার আইটেম হিসেবে রাখতে পারেন।
২. সেহরি বা ইফতারে অতিরিক্ত মসলা ও লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন। কারণ এসব মসলাযুক্ত খাবার শরীরে অতিরিক্ত পানির চাহিদা তৈরি করে।
৩. এক গবেষণায় দেখা গেছে, ডোনাট, পেস্ট্রি বা এই ধরণের মিষ্টি জাতীয় খাবার শরীরে পানির চাহিদা বাড়িয়ে দেয়। সেহরিতে মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরের শক্তি হ্রাস পেতে পারে। এ কারণে রোজার সময় অতিরিক্ত চিনি দিয়ে তৈরি মিষ্টি খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এর পরিবর্তে মিষ্টি ফল খেতে পারেন।
৪. ইফতার বা সেহরিতে কমবেশি সবাই চা-কফি পান করে থাকেন। তবে অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার খেলে ঘন ঘন পানি পিপাসা পায়। এছাড়া ইফতার বা সেহরিতে ধূমপান করলেও ঘন ঘন মুখ শুকিয়ে যায়।
৫. যেহেতু এবারের গরমে এরই মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রী ছুঁয়েছে এ কারণে যতটা সম্ভব রোদ এড়িয়ে চলুন। কারণ অতিরিক্ত ঘামে শরীরে পানিশূন্যতা তৈরি হয়ে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। সুস্থ থাকতে ইফতারে পর্যাপ্ত পানি ও তরল খাবার খান। সেই সঙ্গে খাবারের তালিকায় স্বাস্থ্যকরসব খাবার যোগ করুন। মনে রাখবেন পানির অপর নাম জীবন।
বিভাগ : জীবনযাপন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার