ফেসবুক আর ফ্রি ব্যবহার করতে পারবেন না
১৮ জুলাই ২০২০, ০৫:০৭ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম
তথ্যপ্রযুিক্ত ডেস্ক:
ফেসবুক ব্যবহারে বিনা মূল্যে অথবা প্রায় বিনা মূল্যে যেসব ইন্টারনেট প্যাকেজ দেওয়া হচ্ছে, তাতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি বলছে, এ সেবা নিয়ে কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মোবাইল অপারেটরগুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে নানা ধরনের ইন্টারনেট প্যাকেজ দিয়ে থাকে। সেগুলোর মূল্য তুলনামূলক কম। এসব প্যাকেজেই লাগাম টানল বিটিআরসি। বিটিআরসি ইন্টারনেট সরবরাহকারীদের চিঠিটি দেয় ১৪ জুলাই। পরদিন, অর্থাৎ ১৫ জুলাই থেকে নির্দেশনা কার্যকর করতে বলা হয়। চিঠিতে উল্লেখ করে, এ ধরনের প্যাকেজ বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে।
চিঠিতে সই করেন বিটিআরসির উপপরিচালক সাবিনা ইসলাম। চিঠিটি দেওয়া হয় তথ্য মন্ত্রণালয়ের এক পত্রের পরিপ্রেক্ষিতে। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরসমূহ তাদের গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া–সম্পর্কিত সেবা আংশিক বা কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করতে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করছে। এসব ফ্রি সোশ্যাল মিডিয়া–সম্পর্কিত সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ