আওয়ামী লীগের নামে ফেইসবুকে ভুয়া পেইজ, সতর্কতা
২৮ এপ্রিল ২০২০, ১১:৪০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
আওয়ামী লীগের নামে ফেইসবুকে ভুয়া পেইজ খুলে সেখান থেকে নানা ধরনের গুজব ও মিথ্যা-বানোয়াট এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে বলে সতর্ক করেছে দলটি। আওয়ামী লীগের নামে থাকা এসব পেইজ পরিচালক-অ্যাডমিনদের পেইজগুলোকে অবিলম্বে বন্ধ করতে অনুরোধ জানানো হয়েছে। নইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
তিনি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমরা গত কিছু দিন ধরেই অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলাদেশ আওয়ামী লীগ-এর নামে কিছু ফেইক ফেসবুক একাউন্ট/পেইজ পরিচালিত হচ্ছে এবং সেই পেইজগুলো থেকে নানা রকম গুজব এবং মিথ্যা-বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য/সংবাদ প্রচার করা হচ্ছে। আমরা পেইজগুলোকে অবিলম্বে বন্ধ করতে অনুরোধ করছি। অন্যথায় আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
সোশাল মিডিয়ায় আওয়ামী লীগের অফিসিয়াল পাতা ও একাউন্টের ঠিকানাও দেন বিপ্লব বড়ুয়া, এর বাইরে থাকা পাতা কিংবা একাউন্ট ভুয়া বলে জানান তিনি।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেইসবুক পাতার ঠিকানা হল www.facebook.com/awamileague.1949/, টুইটার একাউন্ট হল twitter.com/albd1971, ইউটিউব চ্যানেল হল www.youtube.com/user/myalbd।
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন বিভাগের কয়েকটি ফেইসবুক পেইজ রয়েছে। এগুলো হল- আওয়ামী লীগের ডাটাবেজ টিম থেকে পরিচালিত www.facebook.com/awamileague/(albd.org), দপ্তর বিভাগ থেকে পরিচালিত www.facebook.com/Bangladesh-Awami-League-Office-Cell, তথ্য ও গবেষণা বিভাগ থেকে পরিচালিত www.facebook.com/iralbd (Bangladesh Awami League Information & Research Division), বন ও পরিবেশ উপ-কমিটি থেকে পরিচালিত www.facebook.com/eb I cwi‡ek Dc-KwgwU, evsjv‡`k AvIqvgx jxM।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি