জুম’কে টেক্কা দিতে ফেসবুকের মেসেঞ্জার রুম চালু
২৬ এপ্রিল ২০২০, ০৪:৩৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) কারণে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ মানুষ এখন লকডাউনে। বাসায় বসে অফিসের কাজ করছেন অনেকে। জরুরি প্রয়োজনে মিটিং হচ্ছে অনলাইনে। ভিডিও কনফারেন্সেও কাজ সারছেন। এসব কাজে বেশ জনপ্রিয়তা পেয়েছে জুম অ্যাপ।
এই জুম অ্যাপকে টেক্কা দিতে নতুন ফিচার নিয়ে এলো ফেসবুক। মেসেঞ্জার রুম নামের এই ফিচার ব্যবহার করে একসঙ্গে ৫০ জন ফেসবুক ব্যবহারকারী ভিডিও কনফারেন্স করতে পারবেন। চাইলে এই ভিডিও কনফারেন্সের লিংক নিজের ওয়ালে, গ্রুপে, পেইজে, ইভেন্টে বা ওয়েবসাইটে শেয়ার করে অন্যদের যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। ২৪ এপ্রিল এই নতুন ফিচার উন্মোচন করেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীরা খুব শীঘ্রই এই ফিচার পাবেন।
ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে প্রতিদিন ৭০০ মিলিয়ন মানুষ ভয়েস এবং ভিডিও কল সেবা ব্যবহার করছেন। নতুন এই ফিচার তাদের কাছে বেশ উপভোগ্য হবে বলে মনে করছে ফেসবুক। একইসঙ্গে লকডাউন এই সময়ে ফেসবুক রুম ফিচারটি ঘরবন্দী মানুষের দারুণ কাজে লাগবে বলে ধারণা করা হচ্ছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা