চিকিৎসাকর্মীদের কৃতজ্ঞতা জানাতে গুগলের ডুডল
১৩ এপ্রিল ২০২০, ০৫:১৮ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৩৪ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
‘বৈশ্বিক’ মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে দিন দিন বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েই চলছে। একইসঙ্গে দিন দিন হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এই জীবন-মরণ পরিস্থিতিতে নিজদের প্রাণের কথা না ভেবে দিন-রাত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
একই সঙ্গে তাদের কর্মপরিধি ও ঝুঁকির মাত্রা অকল্পনীয় হারে বেড়ে গেছে। এছাড়া করোনা রোগীদের সেবা দিতে গিয়ে কেউ কেউ এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন। চিকিৎসক-নার্সদের মধ্যে অনেকে মারাও গেছেন।
বিশ্বের চিকিৎসাকর্মীদের হার্ট ইমোজি দিয়ে একরাশ ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল। এই ডুডল বানানোর ফলে চিকিৎসাকর্মীদের মনোবল আরও বাড়িয়ে তুলছে গুগল। নতুন ডুডলে গুগল মানবসমাজের হয়ে কাজ করায় প্রশংসাও করেছে চিকিৎসাকর্মীদের।
গুগল বলেছে, বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের ওপর করোনার সংক্রমণ রুখতে মানুষ একে অপরের দিকে আগের চেয়ে অনেক বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন, তাদের নতুন করে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করছি আমরা। এটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী ও যারা প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিসেবা দিচ্ছেন ও তাদের সম্মান জানাবে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা