নীল, লাল, হলুদ ও সবুজের সংমিশ্রণে বদলে যাচ্ছে জি-মেইলের লোগো
০৯ অক্টোবর ২০২০, ০৮:২৬ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বেশকিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে সার্চ জায়ান্ট গুগল। এর মধ্যে জি-মেইলের লোগো বদলের সিদ্ধান্তও রয়েছে। ২০০৪ সাল থেকে ব্যবহৃত লোগোটি যুগের সঙ্গে বেমানান হিসেবে দেখছে গুগল। নতুন জি-মেইল লোগোটিও দেখতে ঠিক আগের মতোই এম (M) আকারের। তবে এতে থাকছে সংস্থার কোর ব্র্যান্ড কালার্স, অর্থাৎ নীল, লাল, হলুদ ও সবুজের সংমিশ্রণ। জি-মেইলের এই লোগো পরিবর্তনে যা দাঁড়াল, তা আসলে গুগল ম্যাপস, গুগল ফটোস, ক্রোম ও গুগলের অন্যান্য সেবার সঙ্গে এখন অনেকখানি সামঞ্জস্যপূর্ণ।
কয়েক দিন আগে ব্যবহারকারীদের একটি গবেষণা থেকে গুগল জানতে পারে, জি-মেইলে সেই লাল খাম আকারের লোগো অনেকেই পছন্দ করছিলেন না। এরপরই নতুন লোগো তৈরির সিদ্ধান্ত নেয় এই সার্চ জায়ান্ট।
লোগোর আকার, অর্থাৎ এম (M) আকৃতি নিয়ে ব্যভহারকারীদের কোনো চাপ নেই। তবে অতি সহজ হওয়ায় অনেকের চোখে পুরনো লোগোটি দৃষ্টিকটু লাগছিল। আর তারপরই গুগল সিদ্ধান্ত নেয়, জি-মেইলের লোগোর আকার এক রাখলেও, তা এবার থেকে নতুনভাবে কালার প্যালেটে সাজানো হবে।
নতুন এই লোগোতে অনেকটাই লালের ছোয়া থাকছে। তবে তাতে খুব ছোট্ট করে ওই এম আকারে হলুদ, নীল ও সবুজ রঙ মাখানো হয়েছে। আর এখন যদি কোনো ব্যবহারকারী গুগলের অন্যান্য সেবার লোগোর পাশাপাশি জি-মেইলের লোগোটিকেও রাখেন, তাহলে প্রথম অবস্থায় বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। কোনটা জি-মেইল, কোনটা গুগল ম্যাপস আর কোনটা গুগল ফটোস তা গুলিয়ে যেতে পারে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার