রোববার আইনজীবীদের ভার্চুয়াল আদালতের প্রশিক্ষণ শুরু
০৯ জুলাই ২০২০, ১১:৩৫ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ ভার্চুয়াল আদালত ব্যবস্থা নিয়ে আইনজীবীদের কারিগরি ও তথ্যপ্রযুক্তিগত দক্ষতা বাড়াতে অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে। আইন ও বিচার বিভাগের সার্বিক তত্ত্বাবধানে জার্মান উন্নয়ন সংস্থা- জিআইজেড এর কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আগামী ১২ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশের সকল জেলার সরকারি আইন কর্মকর্তা (জিপি- পিপি) ও সাধারণ আইনজীবীদের ভার্চুয়াল আদালত পদ্ধতি ব্যবহারে দক্ষতা উন্নয়ন শীর্ষক এ অনলাইন প্রশিক্ষণ দেয়া হবে।
১২ জুলাই ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার আইনজীবীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের যাত্রা শুরু হবে। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক ওই দিন দুপুর ১২টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারা দেশে নিয়মিত আদালত বন্ধ। এ কারণে বিচারপ্রার্থীদের কথা বিবেচনা করে সরকার ভার্চুয়াল আদালত পদ্ধতি চালু করেছে। গত ৯ মে এ বিষয়ে জারি করা অধ্যাদেশ গতকাল ৮ জুলাই বিল আকারে জাতীয় সংসদে পাস করা হয়েছে। অধ্যাদেশ জারির পর ১১ মে থেকে সারা দেশে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয় যা অব্যাহত রয়েছে। অনেক আইনজীবীর ভার্চুয়াল আদালত পদ্ধতি সম্বন্ধে কারিগরি ও তথ্যপ্রযুক্তিগত সঠিক ধারণা না থাকায় এ প্রশিক্ষণের আয়োজন করলো আইন মন্ত্রণালয়।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার