ববিতা ও চম্পার নামে ভুয়া ফেসবুক আইডি থেকে চাওয়া হচ্ছে টাকা
০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম
বিনোদন প্রতিবেদক:
চলচ্চিত্র অভিনেত্রী ববিতা ও চম্পার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে তার মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রীদ্বয়। এ বিষয়টি নিয়ে সহোদর এ দুই অভিনেত্রী বিব্রত ও চিন্তিত।
রোববার গণমাধ্যমে এ তথ্য জানান কিংবদন্তি এ দুই নায়িকা ববিতা ও চম্পা।
ববিতা অভিযোগ করে বলেন, আমি ফেসবুক চালাই না। কিন্তু কোনও অনুষ্ঠানে গেলে আমাকে শুনতে হয় আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড।
তিনি বলেন, ঘরের দুর্লভ স্থিরচিত্রও নাকি ওই ফেসবুক থেকে প্রকাশ করে দেয়া হয়। সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে মেসেঞ্জারে অনেকের কাছে নাকি টাকা চেয়েছি। যা খুবই চিন্তার বিষয়। তাই কঠোর আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন জানিয়ে ববিতা আরও বলেন, ফেসবুক আইডি আমার ভেবে কেউ বিশ্বাস করে প্রতারিত হবেন না। আমি ফেসবুক ব্যবহার করি না। তাই এ ধরনের বিভ্রান্তিকর খবরে মোটেও কান দেবেন না।
সম্প্রতি তারকাদের আইডি হ্যাকড করে এক শ্রেণির প্রতারক অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছেন। এবার আইডি হ্যাকড নয় সরাসরি আইডি খুলেই প্রতারণার চেষ্টা চালাচ্ছেন তারা।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা