‘সাপলুডু’র প্রতীক্ষার শেষ হচ্ছে ২৭ সেপ্টেম্বর
৩০ আগস্ট ২০১৯, ০৫:২৩ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ এএম
বিনোদন প্রতিবেদক:
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির ‘সাপলুডু’র কাজ শুরু হয়েছিল গত বছরের ২৬ অক্টোবর। অনেকটা গোপনীয়তার মধ্যে মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, কক্সবাজারে টানা শুটিংয়ের মাধ্যমে ওই বছরের ৩ ডিসেম্বর শেষ করা হয় ছবিটির কাজ। শুটিং শেষ হওয়ার প্রায় ১০ মাস পর ঘোষণা হলো সে ছবির মুক্তির তারিখ।
‘সাপলুডু’ পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে বলে জানান প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার মালিক আশিকুর রহমান।
নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের ‘সাপলুডু’। তখন বলা হয়েছিল, ছবির অভিনয়শিল্পীর তালিকায় বিশেষ চমক রয়েছে। সেই মতো প্রথম চমক হিসেবে সামনে আসে অভিনেতা জাহিদ হাসানের নাম। তিনি এই ছবিতে রয়েছেন একজন জনপ্রিয় রাজনৈতিক নেতার চরিত্রে। দ্বিতীয় চমক সালাউদ্দিন লাভলু।
এরপর ছবির ফার্স্ট লুক ও ট্রেলার মুক্তির পর এটি নিয়ে দর্শকদের প্রতীক্ষা আরও বেড়ে যায়। সেই প্রতীক্ষা শেষ হবে ২৭ সেপ্টেম্বর। ‘সাপলুডু’র গল্প থ্রিলার ঘরানার। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকে। এককথায়, গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ তারকাবহুল।
এদিকে ছবি মুক্তির আগে রবিবার বিকালে তেজগাঁওয়ের একটি স্টুডিওতে ‘সাপলুডু’র গানগুলোর অ্যালবাম প্রকাশ করা হবে। সেখানে ছবির পরিচালক দোদুল, প্রধান দুই চরিত্র শুভ ও মিম, অন্যান্য অভিনয় শিল্পী, গায়ক-গায়িকা প্রত্যেকেই উপস্থিত থাকবেন বলে জানান প্রযোজক আশিকুর রহমান।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা