অভিনেতা খলিলুর রহমান বাবর আর নেই
২৬ আগস্ট ২০১৯, ০২:১৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:২৪ এএম
বিনোদন ডেস্ক:
চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা, পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর (৬৭) আর ইহলোকে নেই। সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে এই অভিনেতা রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সুলতানা রহমান, মেয়ে ওমাইনা রহমান এবং ছেলে রিয়াদুর রহমানকে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্ট্রোক করলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে বাবরের মরদেহ তার কলাবাগানের বাসায় নেয়া হবে। তারপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
চলচ্চিত্রের এই নন্দিত অভিনেতা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গেল কয়েক বছরে একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। রাজধানীর গ্রিন রোডে কমফোর্ট হাসপাতালে থাকাকালীন গ্যাংরিনের (পায়ে পচন) জন্য ডাক্তারের পরামর্শে তার বাঁ পায়ের তিনটি আঙুল ও অস্ত্রোপচারের মাধ্যমে কিছুদিন আগে তার বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলা হয়।
এক সময়ের দাপুটে খল অভিনেতা বাবরের জন্ম ১৯৫২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার গেন্ডারিয়ায়। খলনায়ক হিসেবে পরিচিতি পাওয়া বাবর প্রথম অভিনয় করেন নায়কের ভূমিকায়। আমজাদ হোসেনের পরিচালনায় ছবির নাম ‘বাংলার মুখ’।
জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মাধ্যমে খল নায়ক হিসেবে আত্মপ্রকাশ তার। অভিনয়ের পাশাপাশি ‘দয়াবান’, ‘দাগী’, ‘দাদাভাই’সহ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা