জেএসসি ও জেডিসি এর রেজাল্ট প্রকাশিত - পাশের হার ৮৫.৮৩%
২৪ ডিসেম্বর ২০১৮, ০২:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
অনলাইন ডেস্ক
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার পাস করেছে ৮৫ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী। ৬৮ হাজার ৯৫ জন পেয়েছে জিপিএ-৫।
আজ সোমবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি, জেডিসি ও প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় আটটি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পরে সাংবাদিকদের ফলাফলের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, গত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশের ২৫ লাখ ৯৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসিতে অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন। এ ছাড়া গত ১৮ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সারা দেশের ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ নেয়।
গণভবনের একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ২০১৯ সালের নতুন বই তুলে দিয়ে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এবার দেশের ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষার্থীর মধ্যে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই বিনা মূল্যে বিতরণ করা হবে।
অনলাইন ঠিকানা :http://www.educationboardresults.gov.bd/
বিভাগ : শিক্ষা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা