বিশ্বে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের অবস্থান শীর্ষে: অর্থমন্ত্রী
০২ মার্চ ২০২১, ০৬:১৬ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
অর্থনীতি ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত ১০ বছরে বিশ্বে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের অবস্থান শীর্ষে। তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে চীন, কাতার, ভারত ও মালয়েশিয়ার কাতারে পৌঁছে গেছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে সোনালী ব্যাংকে বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, সোনার বাংলার কনসেপ্টা নিয়ে জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন; তার স্বপ্ন ছিল এ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা। একই সঙ্গে বাংলা এবং বাঙালিকে বিশ্বের দরবারে তুলে ধরা। তার দেখানো পথে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। জাতির পিতা এ দেশ ও মানুষের কল্যাণে সারাজীবন ব্যয় করেছেন। তাই তার নামে শুধু একটি ম্যুরাল এবং কর্নার উদ্বোধন করে বঙ্গবন্ধুর অবদানকে এড়িয়ে যাওয়া যাবে না।
সোনালী ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী প্রমুখ।
বিভাগ : অর্থনীতি
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার