বাংলাদেশে ইতিহাস বিকৃতির জনক জিয়াউর রহমান: ওবায়দুল কাদের
২৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে ইতিহাস বিকৃতির জনক জিয়াউর রহমান। মিথ্যাচার আর ভুল রাজনীতির কারনে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে। বিএনপির কর্মীরা এখন আর নেতাদের বিশ্বাস করে না। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নিজের সরকারি বাসভবনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
দেশে নাকি নৈরাজ্য চলছ বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশ নানান প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারি মোকাবিলা করে ভালোভাবে চলছে, তাই বিএনপির এতো গাত্রদাহ। বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র, এটাই চিরসত্য।
বিএনপিকে ২০০১ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, তখন বিএনপি দেশে এক নৈরাজ্যের সৃষ্টি করেছিলো। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশের প্রতিটি জনপদ। সেসময় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চালিয়েছিলো বিএনপি তা ৭১’কেও হার মানিয়েছিল।
শেখ হাসিনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৪ তম জন্মদিন। বাঙালির জাতীয় জীবনের এক স্মরণীয় দিন। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালির আস্থার সোনালী দিগন্ত, প্রেরণার দীপ্যমান শিখা, স্বপ্নময় অর্জনের কাণ্ডারি ও এক আজন্ম উন্নয়ন যোদ্ধার অপর নাম শেখ হাসিনা।
উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, থাকবে বঙ্গোপসাগরের কোলে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলীর পলি বিধৌত বদ্বীপ বাংলা, ততদিন শেখ হাসিনা থাকবেন বাঙালির হৃদয়ের মনিকোঠায়। (সূত্র: আমার সংবাদ)
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ