পীরের বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহীকে গলা কেটে হত্যা
২৪ মে ২০১৯, ০১:৪০ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০১:২৩ এএম
অনলাইন ডেস্ক:
ঢাকার নবাবগঞ্জে পীরের বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেলের দুই আরোহীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকার কৃষক আবুল কালাম (৫৫) ও মো. জাহিদ (৪৪)।
বৃহস্পতিবার (২৩ মে) রাত ১১টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার ইফতারের পর কালাম ও জাহিদ মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী দোহার উপজেলার বাস্তা এলাকাস্থ তাদের পীরের বাড়িতে যান। রাতে সেখান থেকে ফেরার পথে তাদের কুপিয়ে হত্যা করা হয়। পীরের বাড়ি থেকে ফেরার পথে মহব্বতপুর তালতলা সংলগ্ন এলাকায় তিন দুষ্কৃতকারী রাস্তায় কলাগাছ ফেলে তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা কালাম ও জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তবে কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি নিহত দুই ব্যক্তির স্বজনরা।
এতে ঘটনাস্থলেই কালামের মৃত্যু হয়। আর জাহিদকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় নেয়ার পথে জাহিদের মৃত্যু হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অপরাধী যেই হোক তাদের খুঁজে বের করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা