ফেসবুক লাইভে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেফতার

১৭ নভেম্বর ২০২০, ০১:০৯ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম


ফেসবুক লাইভে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ‘কুপিয়ে হত্যার’ হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জের দিরাই থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২ টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও লাইভে এসে সাকিবকে হুমকি দেন মহসিন।

পরে ওইদিন সকালে আরেকবার লাইভে এসে দুঃখপ্রকাশ করে সাকিবকে কালিপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিনের বাড়ি ঘেরাও করে র‌্যাব ও পুলিশ। তখন তাকে পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও