করোনায় একদিনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬ হাজার ৬৭৬
১৭ জানুয়ারি ২০২২, ০৫:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন এবং মারা গেছেন ১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ২৮ হাজার ১৫৪ জন এবং শনাক্ত হলেন ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪২৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন। সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২ হাজার ৪৩১ টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮০টি। এখন পর্যন্ত এক কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৪০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৬ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬২ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৩ শতাংশ।
মৃত্যুবরণকারী ৪ জন পুরুষ এবং ৬ জন নারীর বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রামে ২ জন এবং বরিশালে ১ জন রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে৭ জন এবং ৩ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর