আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নিন্দা
১২ মে ২০২১, ০৮:৩৮ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেরুজালেমে মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসা প্রাঙ্গণে সম্প্রতি ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিশ্বের যে কোনো স্থানে এ ধরনের জঘন্যতম হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে স্থায়ী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, আমরা হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনী জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এই কাপুরোষচিত হামলার তীব্র নিন্দা জানাই। আমরা ফিলিস্তিনসহ বিশ্বের যে কোন দেশে এ ধরনের জঘন্যতম হামলার অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।
শেখ হাসিনা চিঠিতে আরো লিখেছেন, আমার দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আল-আকসা মসজিদ এলাকায় বর্বরোচিত হামলায় নিরীহ মুসল্লী ও সাধারণ জনগণের হতাহতের ঘটনায় দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করছি।
প্রধানমন্ত্রী স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ভ্রাতৃপ্রতীম ফিলিস্তিনী জনগণের দীর্ঘ দিনের দাবির প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। শেখ হাসিনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সে দেশের সরকার ও জনগণের লক্ষ্য অর্জনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার