পদ্মা নেতুতে ৩৫ তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সোয়া ৫ হাজার মিটার
৩১ অক্টোবর ২০২০, ০৭:২৭ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতুতে ৩৫ তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পাঁচ হাজার ২৫০ মিটার। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের ওপর ‘টু-বি’ স্প্যানটি বসানো হয়।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে বহন করে পিলারের কাছে নিয়ে আসে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের বলেন, শুক্রবার স্প্যানটি বসানোর কথা ছিল। নাব্যতা সঙ্কটের কারণে শিডিউল পরিবর্তন হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সারাদিন ড্রেজিং করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয় ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ নোঙরের জন্য। এরপর শনিবার সকালে ক্রেন দিয়ে স্প্যানটি নেয়া হয় নির্দিষ্ট পিলারের কাছে। দুপুর ২টা ৪০ মিনিটে স্প্যানটি স্থাপন করা হয় ৮ ও ৯ নম্বর পিলারের ওপর।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুতে ৪২টি পিলারের ওপর বসানো হবে ৪১টি স্প্যান। এ পর্যন্ত ৩৫ তম স্প্যান বসানো হলো।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার