দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত
১৬ মার্চ ২০২০, ০৬:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী কামাল আব্দুর নাসের। সোমবার (১৬ মার্চ) বিষয়টি তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, টুঙ্গিপাড়ায়ও শিশু সমাবেশ হবে না। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠান প্যারেড স্কয়ারের পরিবর্তে টিভি চ্যানেলগুলোতে একযোগে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদ্বোধন করা হবে জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান।
তিনি বলেন, সময়টি বেছে নেওয়া হয়েছে বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত ৮টায়। আতশবাজির মাধ্যমে শুরু হবে। আতশবাজি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হবে। লেজার শো সংসদ ভবন থেকে। এতে প্রধানমন্ত্রী, শেখ রেহানা, রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী কবিতা আবৃত্তি করবেন। কবিতাটি লিখেছেন শেখ রেহানা।
কামাল আব্দুর নাসের বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে রাত ঠিক ৮টায় আতশবাজির মাধ্যমে উদ্বোধন করা হবে। এরপর, জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংসদ ভবন থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। গণভবনে বিকাল ৫টায় স্মারক ডাক টিকিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জনকল্যাণে স্কুল, কলেজের প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হবে না। জন্মশত বার্ষিকীর থিম সং এ শেখ রেহানা সরাসরি কণ্ঠ দেবেন। এ ছাড়া বিশিষ্ট শিল্পীরা অংশ নেবেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা