কিশোরী ধর্ষণের দায়ে দুই যুবকের আমৃত্যু কারাদণ্ড
২৪ মার্চ ২০২১, ০৪:৪৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে এক কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে দুই যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বুধবার (২৪ মার্চ) দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, শহরের সিটিপার্ক এলাকার মো. রানা ও মো. নাদিম। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলো। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোস্তাফিজুর রহমান মনু এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি ওই কিশোরীকে ঘরে রেখে তাঁর মা বাইরে যায়। এ সুযোগে একা পেয়ে ওই কিশোরীকে ওড়না দিয়ে মুখ বেঁধে রানা ও নাদিম ধর্ষণ পালাক্রমে করে। রাত ১০টার দিকে মা ফিরে আসলে ধর্ষণের শিকার ওই কিশোরী মাকে এ ঘটনা জানায়। ধর্ষণে ফলে পরে মেয়েটি অন্ত:স্বত্তা হয়ে পড়ে। এ ঘটনায় ২০১৪ সালের ১৮ জুন মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি থানায় অভিযুক্ত দুই যুবককে আসামি করে একটি মামলা করেন।
থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ মামলাটি তদন্ত করে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোস্তাফিজুর রহমান মনু ও আসামি পক্ষে ছিলেন মিজানুর রহমান মুবিন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা