গোসল করতে গিয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
০৫ জুলাই ২০২০, ১১:৩৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিলের জোয়ারের পানিতে গোসল করতে নেমেছিল ১০ তরুণ। তাদের মধ্য থেকে স্রোতের পানিতে তলিয়ে যায় ৩ জন। প্রায় ৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর বিকেল ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শুরু হয় এলাকায় শোকের মাতম। রবিবার (৫ জুলাই) গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পৌনে ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
নিহতরা হলো, কোনাবাড়ি পূর্বপাড়ার কিতাব আলীর ছেলে স্বাধীন (১৭), তার ভাগিনা একই এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির (১৮) এবং ভাতিজা একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিন (১৮) ওরফে রনি। মা-বাবার একমাত্র ছেলে স্বাধীন এ বছর কোনাবাড়ির মর্নিং সান স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল। এক ভাই এক বোনের মধ্যে ছোট ছিল সে। আর রনি কোনাবাড়ি জেনুইন রেসিডেনশিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। সে-ও ছিল মা-বাবার একমাত্র ছেলে। সাব্বির লেখাপড়া না করলেও সমবয়সী হিসেবে একসঙ্গে চলত।
গাজীপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন জানান, বাইমাইল এলাকার মেঘের ছায়া পিকনিট স্পটের পূর্ব পাশের বিলে দুপুরে ১০ বন্ধু মিলে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন স্রোতের তোড়ে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়ে গাজীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিকেল ৪টার দিকে একজনের এবং বিকেল পৌনে ৫টার দিকে অপর দুজনের লাশ উদ্ধার করে।
তিনি বলেন, যে স্থানে তিন তরুণ ডুবে যায় ওই স্থান থেকে ৫০-৬০ ফুট গর্ত করে মাটি ইটভাটায় বিক্রি করে দেওয়া হয়েছে। বর্ষায় জোয়ারের পানি তুরাগ নদী ও বিলের পানি একাকার হয়ে গেছে। ওই পানিতে স্রোত ছিল। স্রোতের টানে গভীর গর্তে ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি