ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
০৩ জানুয়ারি ২০২১, ০৪:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ৭ যাত্রী নিহত হয়েছেন। রবিবার (৩ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গাছতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৭ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা