নরসিংদী পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ
৩১ মে ২০১৯, ০৯:৩৯ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৬:২৩ এএম
তৌহিদুর রহমান ॥
পুলিশ নারী কল্যাণ সমিতি নরসিংদী শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডে এসব উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ (বিপিএম,পিপিএম)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নরসিংদী শাখার সভানেত্রী মিসেস সাদিয়া মিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাক নরসিংদীর সহ-সভানেত্রী মিসেস নুসরাত রহমান, দিলরুবা শবনম, সদস্য ফাতেমা আন তুলি ও খাদিজা ইসলাম সুমি।
এসময় পুনাক সভানেত্রী মিসেস সাদিয়া মিরাজ বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে নরসিংদী পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যরা এগিয়ে এসেছে। নিজেদের সাধ্য অনুযায়ী আমরা সুবিধা বঞ্চিত নারীদের শাড়ি, পুরুষদের লুঙ্গি ও ঈদের দিন মিষ্টি মুখ করার জন্য সেমাই, দুধ চিনি বিতরণ করেছি। আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও বেশী মানুষের সাথে যেন আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ পুনাক নরসিংদীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, মানুষের কল্যাণে পুলিশ নারী কল্যাণ সমিতি ভবিষ্যতে আরও প্রশংসামূলক কাজ করবে বলে প্রত্যাশা করি।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসাইন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা