এসএ গেমসের দ্বিতীয় ম্যাচেও টাইগ্রেসদের দাপুটে জয়
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচেও স্বাগতিক নেপালের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশের টাইগ্রেসরা।
শিবপুরে প্রাইভেটকার-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-১, আহত-৪
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে জোনায়েদ সিদ্দিকী (২৮) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারজন মাইক্রোবাস যাত্রী।
জানুন ই-সিম কী? সুবিধা ও ব্যাবহার?
আইফোন ব্যবহারকারীদের কেউ কেউ বলে থাকেন, ১টি অতিরিক্ত সিমকার্ড লাগানোর সুবিধা থাকলে ভালো হতো। কিন্তু এ ক্ষেত্রে আরও ১টি সিমকার্ডের জায়গা করে দিতে অ্যাপল নারাজ। কারণ, ওই জায়গা অন্য কাজে ব্যবহার করা যাবে। শুধু যে আইফোনে, তা কিন্তু নয়, একটিমাত্র সিমকার্ড সমর্থন করে এমন সব ফোনের ক্ষেত্রেও একই নিয়ম। তবে সমাধানের পথও। আর তা হলো ই-সিম।
এসএ গেমসে জয়ে দিয়ে শুরু টাইগ্রেসদের
সাউথ এশিয়ান গেমসের (এস এ গেমস) নারী ক্রিকেটে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে সালমা-জাহানারা-আয়েশারা ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। বল হাতে দারুণ পারফর্ম করেছেন নাহিদা আক্তার। ব্যাট হাতে দলকে জয়ের পথ দেখিয়েছেন আয়েশা রহমান, সানজিদা ইসলামরা।মঙ্গলবার (৩ ডিসেম্বর) পোখারায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা তোলে ১২২ রান। জবাবে, ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।
রায়পুরায় ৪ জন অগ্নিদগ্ধ মামলা: দুই আসামীর জামিন বাতিল
নরসিংদীর রায়পুরার লোচনপুরে বসত ঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে তিনবোনসহ চারজন দগ্ধ ঘটনার মামলায় নিম্ন আদালত থেকে নেয়া দুই আসামীর জামিন বাতিল করেছেন উচ্চ আদালত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিচারপতি মঈনুল ইসলাম ও কাজী জিনাত হকের গঠিত বেঞ্চ আসামীদের জামিন বাতিলপূর্বক নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
লেবাননে পুরুষ বিদেশীকর্মীর ভিসা বন্ধ !
লেবাননে বিদেশীকর্মীর ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। দেশের অর্থ বাইরে যাওয়া ঠেকাতে ও লেবানিজদের কর্মসংস্থান তৈরি করতে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটি। জনশক্তি রফতানিকারক সবদেশের পুরুষ কর্মীর (ক্যাটাগরি-৩) ভিসা বন্ধ থাকলেও নারীকর্মীর ভিসা আগের মতোই চালু থাকবে। ভিসা বন্ধ হলেও লেবাননে যে সকল প্রবাসী রয়েছে তাদের কোন সমস্যা হবেনা। লেবাননে বাংলাদেশ দূতাবাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
নরসিংদীতে ৪৫ টাকা কেজিতে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু
নরসিংদীতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিপণন প্রতিষ্ঠান (টিসিবি)। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুর থেকে শহরের উপজেলা মোড়স্থ টেনিস কোর্ট সংলগ্ন স্থানে ও বটতলা বাজারে এ পেঁয়াজ বিক্রি শুরু করা হয়। পেঁয়াজের উত্তপ্ত বাজারের লাগাম টেনে ধরতে টিসিবি কর্তৃক ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করা হয়েছে।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করুন: বাংলাদেশ ন্যাপ
বিদ্যুৎ খাতকে দুর্নীতিমুক্ত করলে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রয়োজন হবে না মন্তব্য করে বিদ্যুতের মূল্য নতুন করে অযৌক্তিকভাবে বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবী জানান।
বিপাশা হলেন শুভেচ্ছাদূত
অভিনেত্রী- নির্মাতা বিপাশা হায়াত দীর্ঘদিন ধরে শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। এবার আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছাদূত হলেন এই তারকা। ১ ডিসেম্বর সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি অফিসে চুক্তি স্বাক্ষর হয়। বিষয়টি নিশ্চিত করেছে সেভ দ্য চিলড্রেন।
বেলাবতে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে পাইলট প্রকল্প
নরসিংদীর বেলাবতে শুরু হয়েছে পরিবেশ বান্ধব কৌশলে নিরাপদ কৃষি ফসল উৎপাদনের পাইলট প্রকল্প। এতে কীটনাশকের পরিবর্তে পোকা দমনে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ফাঁদ ও জৈব বালাইনাশক। এ পদ্ধতিতে কীটনাশক ব্যয় না থাকায় কমবে সবজির উৎপাদন খরচ, পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ সবজির ন্যায্য মূল্য পাবেন বলে আশাবাদী কৃষকরা।
নরসিংদীতে পাটকল শ্রমিকদের ২৪ ঘন্টার ধর্মঘট
মজুুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে ২৪ ঘন্টার ধর্মঘট কর্মসূচী পালন করছে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেয় হাজারো শ্রমিক। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৬টায় ইউএমসি জুটমিলের প্রধান ফটকে শুরু হওয়া ২৪ ঘন্টার ধর্মঘট চলবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত।
নরসিংদীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক
নরসিংদীতে চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লুৎফর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরের শালিধা মধ্যপাড়া এলাকার একটি ভাঙ্গারী দোকানে এ ঘটনা ঘটে।
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরানে গণবিক্ষোভ; নিহত দুই শতাধিক
ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নভেম্বরের শুরু হওয়া গণবিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২০৮ জনের প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানিয়েছে। গতকাল সোমবার সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। অ্যামনেস্টির ওই বিবৃতিতে বলা হয়েছে, ইরানে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বিক্ষোভে সরকারি বাহিনীর অভিযানে কমপক্ষে ২০৮ জন প্রাণ হারিয়েছে।
স্বর্ণ আমদানি করতে ১৮ প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান
অবৈধ পথে স্বর্ণ আমদানি ঠেকাতে নীতিমালা করার পর এবার বৈধ পথে দেশে স্বর্ণ আমদানি করতে একটি ব্যাংকসহ ১৮ প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানকে ২ বছরের জন্য এ লাইসেন্স দেয়া হয়েছে। উল্লেখিত সময়ে প্রতিষ্ঠানগুলোর আমদানি কার্যক্রম সন্তোষজনক হলে পরবর্তীতে লাইসেন্স নবায়ন করা হবে।
পাকিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতে নিল আল আমিন
আজ (মঙ্গলবার) আসরের তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন কুমিল্লার মোহাম্মদ আল আমিন ইসলাম। কারাতে ডিসিপ্লিনে পুরুষ বিভাগে ঊর্ধ্ব-৬০ কেজি শ্রেণিতে পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে সোনালি সাফল্য পেয়েছেন আল আমিন। ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন আল আমিন ইসলাম। সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারান তিনি।
১৫ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক
গাজীপুরে ১৫ হাজার ৬'শ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন কুদ্দুছনগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিসেম্বরেই চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট
অবশেষে অপেক্ষার পালা শেষ হয়ে চলতি ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে ই-পাসপোর্টের (ইলেকট্রনিক পাসপোর্ট) কার্যক্রম। এরই মধ্যে ৩ ধরনের ফির বিধান রেখে ই-পাসপোর্টের ফি নির্ধারণ করেছে সরকার। ই-পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন করতে হবে না। এমনকি ছবি সংযোজন ও তা সত্যায়ন করারও দরকার হবে না। তবে পাসপোর্ট পেতে থাকতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি।
মুক্তিযোদ্ধার জানাজায় উপস্থিতি হতে বিলম্ব হওয়ায় জেলা পুলিশের দুঃখ প্রকাশ
মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর জানাজায় বিলম্বে উপস্থিত হওয়ার কারণে দুই পুলিশ কর্মকর্তা কে প্রত্যাহার করার পাশাপাশি মুক্তিযোদ্ধার পরিবার ও দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে নরসিংদী জেলা পুলিশ। বীর মুক্তিযোদ্ধা কে রাষ্ট্রীয় মর্যাদা দানে বিলম্ব হবার কারনে প্রত্যাহারকৃতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।
জেমস বন্ড ভক্তদের জন্য সুখবর!
‘বন্ড’ সিরিজের ২৫ তম ছবি ‘নো টাইম টু ডাই’-এর টিজার মুক্তি পেয়েছে গত রোববার। ১৪ সেকেন্ডের এই টিজার দেখে কিছুই বোঝার উপায় নেই। তবে টিজারে শুধু এটুকু বলা হয়েছে, ৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবির ট্রেলার।
ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল সোমবার বিকেল ৪ টায় প্রকাশিতা হয়েছে। পাসের গড় হার ৯৪ দশমিক ৩০ শতাংশ। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।