নরসিংদীতে নানা কর্মসূচীতে মেয়র লোকমানের মৃত্যুবার্ষিকী পালন
০১ নভেম্বর ২০১৯, ০৭:৫৮ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে জনবন্ধু শহীদ লোকমান হোসেন পরিষদ ৭ দিনের কর্মসূচী গ্রহণ করেছে।
এরমধ্যে ১মদিন ১ নভেম্বর পালিত কর্মসূচীর মধ্যে ছিল কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও গণভোজ। সকাল ৭টা থেকে লোকমানের পরিবারবর্গসহ জেলা ও শহর আওয়ামী লীগসহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠন লোকমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ৯টায় পৌর বাস টার্মিনালে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও গণভোজের। সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া নরসিংদী পৌরসভায় ও শহরের বিভিন্ন ওয়ার্ডে পৃথকভাবে গণভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় লোকমানের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সাংসদ তামান্না নুসরাত বুবলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লাসহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১ নভেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তৎকালীন নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা