নরসিংদীতে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সুইডেন আতাউর জেলহাজতে
০১ নভেম্বর ২০১৯, ০৫:৫৫ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জালিয়াতি ও প্রতারণা মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (০১ নভেম্বর) বিকালে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইন উদ্দিন কাদের এ নির্দেশ দেন।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক রুহুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রুহুল ইসলাম জানান, শুক্রবার বিকালে আতাউরকে নরসিংদী সদর মডেল থানা থেকে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইন উদ্দিন কাদেরের আদালতে তোলা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এস.এম রফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য আতাউরের ৭ দিনের রিমান্ড আবেদন জানান। এসময় আদালত আগামী রোববার রিমান্ড শুনানির তারিখ ধার্য্য করে আসামী আতাউরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর মালিবাগ থেকে সুইডেন আতাউরকে গ্রেপ্তার করে সিআইডি। পরে রাত ১১টার দিকে তাকে নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, সুইডেন আতাউর জোরপূর্বক নরসিংদী শহরের চৌয়ালা এলাকার শতকোটি টাকা মূল্যের মোল্লা স্পিনিং মিল দখল করেন। পরে সুইডেন বাংলা টেক্সটাইল নামকরণ করে পরিচালনা করছিলেন।
এ ঘটনায় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকের ঋণের বিপরীতে দায়বদ্ধ শিল্পপ্রতিষ্ঠানটির অবৈধ দখলদার আতাউর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণা মামলা করে মিলটির ঋণদাতা প্রতিষ্ঠান সোনালী ব্যাংক।
প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি আতাউরকে গ্রেপ্তার করে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ