প্রাণিসম্পদ সুরক্ষায় দেশের অভ্যন্তরে ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ ২০২০, ০৯:৫৬ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণিসম্পদ সুরক্ষায় দেশের অভ্যন্তরে ভ্যাকসিন উৎপাদনে দ্রুত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
সোমবার (১৬ মার্চ) বিকালে সচিবালয়স্থ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ৪৩তম পরিচালনা বোর্ড সভায় ইনস্টিটিউটের কর্মকর্তাদের মন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “প্রাণিসম্পদ সুরক্ষার জন্য প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ভ্যাকসিন যাতে বাণিজ্যিকভিত্তিতে দেশে উৎপাদন করা যায় সে ব্যাপারে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রণোদনা দেয়াসহ সকল ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছে। এভাবে আমাদের ভ্যাকসিন আমদানি নির্ভরতা কমে আসবে।”
তিনি আরো বলেন, “প্রাণিসম্পদ খাতে গবেষণা যাতে দ্রুত গতিতে এগিয়ে চলে সে ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সকলে মিলে উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করলে এ খাতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন সম্ভব।”
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সভাপতিত্বে পরিচালনা বোর্ডের সদস্য ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন, সংরক্ষিত মহিলা আসন-২১ এর সংসদ সদস্য মোছাঃ শামীমা আক্তার খানম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, পরিকল্পনা কমিশনের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন মহাপরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা খাতুন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবদুল জব্বার শিকদার, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ গিয়াস উদ্দিন, প্যারাগন গ্রুপ লিমিটেডের পরিচালক ইয়াসমিন রহমান এবং পরিচালনা বোর্ডের সদস্য সচিব ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার সভায় উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার