নরসিংদীর করিমপুর ইউপি'র উপ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী
হোম আইসোলেশনে করোনা আক্রান্ত চিত্রনায়িকা মৌ, চাইলেন দোয়া
ঢাকাই চলচ্চিত্রে এ প্রজন্মের নায়িকা মৌ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার ৯ অক্টোবর তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। বর্তমানে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
চলতি বছর আর খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান!
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে চলতি বছর (২০২০) আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে, আসন্ন শীতে দেশে করোনার প্রকোপ ফের বাড়তে পারে বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
করোনা ভাইরাস: দেশে এ পর্যন্ত মারা গেছেন সাড়ে ৫ হাজার, শনাক্ত ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন, এ নিয়ে এখন পর্যন্ত ৫ হাজার ৫০০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ২০৩ জন। এখন পর্যন্ত ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন শনাক্ত হয়েছেন।
শান্তিপূর্ণভাবে নরসিংদীর করিমপুর ইউপির উপ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন: চলছে গণনা
শান্তিপূর্নভাবে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা।
পলাশে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
নরসিংদীর করিমপুর ইউপি’র উপ নির্বাচনের ভোট গ্রহণ চলছে
বেলাবতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
তানজিন তিশার পর এবার করোনায় আক্রান্ত জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান
নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা হয়। তাহসান বলেন, 'হ্যাঁ আমি কভিড পজিটিভ। এখন বাসায় আইসোলেশনে রয়েছি।'
ভয়ানক মানসিক বিকৃতি: ক্রিকেটার ধোনির শিশুকন্যাকে ধর্ষণের হুমকি!
ভয়ানক মানসিক বিকৃতি ঘটেছে এক শ্রেণির পুরুষের। তাদের বিকৃত মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে দেশে দেশে। আইপিএলে পরপর কয়েকটি ম্যাচ জেতাতে না পারায় চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাঁচ বছর বয়সী শিশুকন্যা জিভাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে!
নীল, লাল, হলুদ ও সবুজের সংমিশ্রণে বদলে যাচ্ছে জি-মেইলের লোগো
জি-মেইলের এই লোগো পরিবর্তনে যা দাঁড়াল, তা আসলে গুগল ম্যাপস, গুগল ফটোস, ক্রোম ও গুগলের অন্যান্য সেবার সঙ্গে এখন অনেকখানি সামঞ্জস্যপূর্ণ।
শান্তিতে নোবেল পুরস্কার জিতলো জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে অনন্য ভূমিকার জন্য সংস্থাটিকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটির এক সংবাদ সম্মেলনে ১০১ তম নোবেল শান্তি পুরস্কারের জন্য ডব্লিউএফপি-র নাম ঘোষণা করা হয়।
করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ১৭ জনের, নতুন আক্রান্ত ১২৭৮
সারাদেশে গত ২৪ ঘণ্টায় নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৮ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চট্টগ্রাম-কক্সবাজার মেরিন ড্রাইভ নির্মাণের পরিকল্পনা করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী
অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এ এম আমিন উদ্দিন
মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন-কে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি ১৬ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান তিনি।
ধর্ষণের প্রতিবাদ ও শাস্তির দাবিতে নরসিংদীতে বিএনপির বিক্ষোভ
করোনা সংকটেও প্রবৃদ্ধি অর্জনে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাস মহামারির প্রভাব অব্যাহত আছে। এ কারণে এ অঞ্চল সবচেয়ে খারাপ-মন্দায় ডুবে আছে। অনানুষ্ঠানিক ভাবে কর্মীদের ওপর অযৌক্তিক খড়গ নেমে এসেছে। লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন।
অন্যায়ের সাথে জড়িত প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড়া করাবো, কেউ রেহাই পাবে না: আইজিপি
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গে বলেছেন, আমরা সরকারের পক্ষে দেশবাসীকে নিশ্চিত করছি এসব ঘটনার সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না। আমরা প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড়া করাবো এবং বিচারের কাছে সোপর্দ করবো।
আইন সংশোধন করে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করা হচ্ছে: আইনমন্ত্রী আনিসুল হক
বর্তমান আইনে ধর্ষণের সাজা পরিবর্তন করে মৃত্যুদণ্ড করা হচ্ছে। এ সম্পর্কিত একটি সংশোধিত আইনের প্রস্তাব আগামী সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভায় উত্থাপিত হবে। জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।
উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সারাদেশে সড়কের নেটওয়ার্ক গড়ে তুলেছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার সারাদেশে সড়কের নেটওয়ার্ক গড়ে তুলেছে। নৌপথ সচল করেছে, রেলপথ সংযোগ পুনরায় স্থাপন করে আরও নতুন অঞ্চলে রেললাইন সম্প্রসারণ করে রেলওয়ে যোগাযোগ বাড়ানোর কাজ করছে।