নরসিংদীতে পৌর মেয়রের উদ্যোগে ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
৩০ আগস্ট ২০২০, ০২:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীতে ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের পশ্চিম কান্দাপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
নরসিংদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুলের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
পৌর মেয়র মো. কামরুজ্জামানের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী -২ (পলাশ) আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম তালেব হোসেন, সহসভাপতি অধ্যাপক অনিল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী। এছাড়া জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা