সোমবার দেশে ফিরছেন সাকিব আল হাসান
২৯ আগস্ট ২০২০, ১০:৫০ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম
স্পোর্টস ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে আগামী ৩১ আগস্ট সোমবার দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে ফেরার পর করোনা পরীক্ষা করা হবে সাকিবের। এরপর কোয়ারেন্টাইন শেষে সাভারের বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন করবেন তিনি।
দেশে করোনার প্রকোপ শুরুর পরই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। সেখানে ছিলো তার পরিবার। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি হোটেলে ১৪ দিনের আইসোলেশন শেষে পরিবারের কাছে ফিরেন তিনি। মূলত সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। গত ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এর আগে ২০১৫ সালের ৯ নভেম্বর প্রথম সন্তানের বাবা হন সাকিব।
বিসিবির কোনো সুযোগসুবিধা সাকিব ব্যবহার করতে পারবেন না। তবে জাতীয় দলের কোচরা তাকে একাকী ট্রেনিং করাতে পারবেন। সেটাও হতে হবে ক্রিকেট বোর্ডের সুযোগ সুবিধার বাইরে।
আগামী অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। নিষেধাজ্ঞা থাকায় সিরিজের শুরু থেকে খেলতে পারবেন না সাকিব।
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় গেল বছরের ২৮ অক্টোবর নিষিদ্ধ হন সাকিব। যা শেষ হচ্ছে ২৯ অক্টোবর। তবে শ্রীলংকা সফরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলার সুযোগ থাকছে সাকিবের।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ