নরসিংদীতে ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে গুলি করে হত্যা, জড়িত আসামী অস্ত্রসহ গ্রেপ্তার
৩০ আগস্ট ২০২০, ০৭:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে রবিবার (৩০ আগস্ট) সকালে আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করার পর দুপুরে হত্যায় জড়িত আসামী শাহিন মোল্লা ওরফে পেট কাটা শাহিন ওরফে কবির (৩৭)কে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির টাকা ভাগাভাগি নিয়েই এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহিন জেলার রায়পুরা উপজেলার রাজনগর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে। সে নরসিংদী শহরের বানিয়াছল খালপাড় এলাকায় বসবাস করতো। রায়পুরার রাজনগরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার জানান, নিহতের স্বজনদের দেয়া তথ্যমতে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে রবিবার সকাল সাড়ে ৫টার দিকে আমির হোসেনকে ফোনে ডেকে খালপাড় এলাকায় নিয়ে গুলি করে হত্যা করে শাহিন মোল্লা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তাৎক্ষনিকভাবে জড়িত আসামী গ্রেপ্তার ও হত্যার রহস্য উদঘাটনে তদন্তে নামে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুপুরে রায়পুরার রাজনগরের বাড়ি থেকে হত্যায় জড়িত শাহিন মোল্লা ওরফে পেট কাটা শাহিন ওরফে কবির (৩৭)কে হত্যায় ব্যবহৃত একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ডাকাতির টাকার ভাগবাটোয়া নিয়ে ডাকাত দলের সদস্য আমির হোসেনকে গুলি করে হত্যা করে শাহিন। আমির হোসেন ও শাহিনসহ অন্যান্যরা দলগতভাবে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল।
গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে ইতোপূর্বে খুন, ডাকাতি ও অস্ত্রসহ মোট ৬টি মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা