রায়পুরায় ১১ শত পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৪
২৯ আগস্ট ২০২০, ১২:৫৯ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের দখল থেকে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রায়পুরা থানাধীন আনোয়ারাবাদ ও আদিয়াবাদ পিপিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আনোয়ারাবাদ গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে জাকির হোসেন (৪২), আদিয়াবাদ (পিপিনগর) গ্রামের মৃত আমির মিয়ার ছেলে বদরুজ্জামান (৪০), পিপিনগর এলাকার নাজিম উদ্দিন এর ছেলে মোঃ সাদিক মিয়া (২৫) ও কাশিমনগর গ্রামের মৃত সওদাগর মিয়ার ছেলে আবু সাঈদ মিয়া (৩৫)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার নরসিংদী টাইমসকে জানান, গোপন তথ্যের ভিভিত্তে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ শুক্রবার সন্ধ্যায় আনোয়ারাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন এর দখল ও থেকে ১ হাজার পিস ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া বিকাল সাড়ে ৫টায় আদিয়াবাদ পিপিনগর এলাকা হতে উপ পরিদর্শক তাপস কান্তি রায় চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী বদরুজ্জামান, মোঃ সাদিক মিয়া ও আবু সাঈদ মিয়াকে গ্রেপ্তার করেন। এসময় তাদের দখল থেকে ১ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জাকিরের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ইতোপূর্বে ৪টি মাদক মামলা রয়েছে এবং অন্যান্য আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক করে মাদক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা