ভারতীয় ১৬ ওষুধ কোম্পানিকে নিষিদ্ধ করলো নেপাল
২১ ডিসেম্বর ২০২২, ০৭:৫৫ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম-নীতি ভঙ্গ করায় ১৬টি ভারতীয় ওষুধ কোম্পানিকে নিষিদ্ধ ঘোষণা করেছে নেপাল। গতকাল মঙ্গলবার দেশটির গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেপাল ওষুধের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মনীতি ভঙ্গ করেছে ওষুধ উৎপাদন কোম্পানি গুলো।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ওষুধগুলো আগামী দিনে নেপালে আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার প্রধান কর্মকর্তা সন্তোষ কেসি জানান, ওষুধ উৎপাদনকারীদের কারখানা পরিদর্শন করা হয়। এই সংস্থাগুলি আমাদের দেশে (নেপালে) ওষুধ রফতানির জন্য আবেদন করেছিল। পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। এগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্থির করা উৎপাদনের সঠিক নীতি মেনে চলে না।
প্রতিবেদনে আরও বলা হয়, এই ওষুধ নির্মাতারা 'গুড ম্যানুফ্যাকচারিং' পদ্ধতি মেনে চলে না। অর্থাৎ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্থির করা সঠিক নিয়ম মানা হচ্ছে না। এই নিয়মের মাধ্যমে কোনও ওষুধের ঝুঁকি হ্রাস ও কার্যকারিতা সর্বোত্তম করার প্রচেষ্টা করা হয়। উৎপাদনের পর টেস্টিং করা যাবে না, এমন ওষুধের ক্ষেত্রে এই নিয়ম মেনে চলা আবশ্যিক।
গত এপ্রিল ও জুলাই মাসেই নেপাল সরকার ভারতে পর্যবেক্ষণ চালানোর জন্য একদল বিশেষজ্ঞ পাঠিয়েছিল।
নেপালের ওষুধ নিয়ন্ত্রক দফতর জানিয়েছে, যে ভারতীয় সংস্থাগুলি নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে কয়েকটি ইতিমধ্যেই রেজিস্টার্ড। কয়েকটি নতুন। কিছু কোম্পানির প্রোডাক্ট নিয়ন্ত্রক সংক্রান্ত নিয়ম মেনে চলে না। কিছু কোম্পানি আবার 'গুড ম্যানুফ্যাকচারিং' নীতি মেনে চলে না।
এর মধ্যে কিছু কোম্পানির ওষুধ ক্রিটিক্যাল কেয়ার, ডেন্টাল কার্টিজ এবং ভ্যাকসিনেও ব্যবহৃত হয়। পাশাপাশি ৪৬টি ওষুধ উৎপাদনকারী সংস্থার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। সেগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঠিক উৎপাদন পদ্ধতি মেনে চলছে বলে জানানো হয়েছে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ