ওমানে ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে ৩ বাংলাদেশিসহ ১২ জন নিহত
০৭ অক্টোবর ২০২১, ০৭:০১ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ওমানে ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর আঘাতে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই তিন অভিবাসী শ্রমিকের মরদেহ গত মঙ্গল ও বুধবার উদ্ধার করেছে দেশটির প্রশাসন। শক্তিশালী ঘূর্ণিঝড়ে ওমান এবং ইরানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২ জন।
ওমানে নিহত তিন বাংলাদেশি হলেন শামসুল ইসলাম (৫৫), আমজাদ হোসেন হৃদয় (২৮) ও জিলাল হোসেন (৪৫)। দেশটির সরকারের সূত্রে জানা গেছে, নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা।
এদের মধ্যে রবিবার ঝড়ের তাণ্ডব শুরু হলে হৃদয়ের সন্ধান পাওয়া যাচ্ছিল না। বুধবার তার লাশ পাওয়া যায়। আরেক নিহত বাংলাদেশি আমজাদ হোসেন ওমানের রাজধানী মাস্কাটের উপকূলীয় সাহাম শহরের একটি খেজুর বাগানে কাজ করতেন।
ঘূর্ণিঝড় শাহিন গত রবিবার ওমান এবং ইরানে আঘাত হানে। এতে উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়। ভারী বৃষ্টিতে দেখা দেয় আকস্মিক বন্যা। এতে অনেক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট তলিয়ে যায়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা