ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬
২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মাদকাসক্ত স্বামীর সংসারের প্রতি অনিহা প্রকাশ করায় শরীরে পেট্রোল ঢেলে স্ত্রী, শিশু সন্তান ও শালিকাসহ ৬ জনকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
এতে দগ্ধরা হলেন, রিনা বেগম (৩৮) তার তিন ছেলে জিহাদ (২২) ফরহাদ (১৪) তাওহিদ (৬) এবং রিনা বেগমের ছোট বোন সালাম বেগম (৩৫)এবং তার ছেলে আরফাত (১৪)। ঘটনার পর অগ্নিদগ্ধ ৬ জনের মধ্যে তিনজকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে পলাতক রয়েছে এই ঘটনায় জড়িত মাদকাসক্ত স্বামী ফরিদ মিয়া।
অগ্নিদগ্ধ আহত ও তাদের স্বজনরা জানান, নারায়ণগঞ্জের বাসিন্দা ও শিবপুর উপজেলার ইটাখোলায় বসবাসকারী ফরিদ মিয়া একজন মাদকাসক্ত ও চিহ্নিত অপরাধী। দীর্ঘদিনের সংসার জীবনে ভরণ-পোষণসহ দায়িত্ব পালন না করায় স্বামী সংসার ছেড়ে সদর উপজেলার ঘোড়াদিয়ায় বাবার বাড়িতে সন্তানসহ আশ্রয় নেন গৃহবধূ রিনা বেগম। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির সহযোগি হিসেবে কাজ করে সংসার চালাতেন। সম্প্রতি স্বামী ফরিদ মিয়া তার সংসারে ফিরে যেতে রিনা বেগমকে হুমকি-ধামকি দিয়ে আসছিল। বুধবার রাতে ঘুমিয়ে থাকাবস্থায় রিনার বসত ঘরে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা চালানো হয়। এসময় তাদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় স্বামী ফরিদ মিয়া। স্থানীয়রা আহত ৬ জনকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফরিদা গুলশানারা কবির বলেন, ঢাকায় পাঠানো তিনজনের প্রায় ৪০ ভাগ পুড়ে গেছে। বাকীদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ না পেলেও কেন এই ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত করছে পুলিশ। সেইসাথে আসামীদের ধরতে পুলিশী অভিযান চলছে বলেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি