মিয়ানমারে সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত
১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে গণ-প্রতিরক্ষা যুদ্ধের ঘোষণা দেওয়ার পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। এনইউজি সেখানে ছায়া সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
বিভিন্ন সূত্র জানিয়েছে, মিয়ানমারের মগওয়ে অঞ্চলের মিন থর এলাকায় গত বৃহস্পতিবার থেকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) সদস্যদের সঙ্গে সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষ শুরু হয় এবং পরদিন শুক্রবারও তা চলে।
মিন থর এলাকার একজন বাসিন্দা বলেছেন, সামরিক বাহিনী গোলা ছুড়েছে, আমাদের গ্রামের অনেকগুলো বাড়ি পুড়ে গেছে। তার নিজের ১৭ বছরের সন্তানও নিহত হয়েছে বলে জানান তিনি।
সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমার সরকারের সংসদ সদস্যদের নিয়ে এনইউজি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুওয়া লাশি গত মঙ্গলবার ফেসবুকে পোস্ট করা ভিডিওবার্তায় সামরিক জান্তার বিরুদ্ধে গণ প্রতিরক্ষা যুদ্ধের ঘোষণা দেন। এতে তিনি সামরিক বাহিনী ও সরকারের কর্মকর্তাদের এনইউজির পক্ষ নেওয়ার আহ্বান জানান।
মিয়ানমারের জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের পতন হয়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা