বিশ্বজুড়ে করোনায় ১৪ হাজারের বেশি মৃত্যুর রেকর্ড
০৭ জানুয়ারি ২০২১, ০১:৩৫ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে করোনা ভাইরাস। গত একদিনে করোনায় ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যুর রেকর্ড হয়েছে। এ পর্যন্ত সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৭৬ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৯০ হাজার।
গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ১২১ জনের।
করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্যমতে, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৭৬ লাখ ১৯ হাজার ৫০৫ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ৯০ হাজার ৭৮৬ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৬১৬। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজার ৯৯০ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৯৫ হাজার ৯৩৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৩৭২ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ লাখ ৭৪ হাজার ৫৩৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৯ হাজার ৪৩ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।
করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।
এরই মধ্যে কয়েকটি কোম্পানির টিকার অনুমোদন দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ টিকা প্রয়োগ শুরু করেছে। বাংলাদেশ সরকারও দ্রুত টিকা আনার চেষ্টা করছে।
বিভাগ : বিশ্ব
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার