রায়পুরায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের
২৯ জুলাই ২০২৫, ০৬:৩৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধে ছুরিকাঘাতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মোবারক হোসেন (২৩) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার চর মরজাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোবারক চর মরজাল গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে মাদক সেবন নিয়ে মোবারক হোসেনের সঙ্গে একই এলাকার কাউসার (২৮) ও মোস্তফা (৩০)-এর কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কাউসার তার কাছে থাকা ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোবারক।
স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পরিবার।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ নিহতের সত্যতা নিশ্চিত করেন বলেন, “ঢাকায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। ঘটনার তদন্ত চলছে। নিহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান করা হবে।”
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা