নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুইজন আটক
০৩ আগস্ট ২০২৫, ০৫:৩১ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই দুইজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
রোববার (০৩ আগষ্ট ) ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার জামাল মিয়ার ছেলে সুমন মিয়া (১৯) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার জসিম উদ্দিনের ছেলে মোঃ ফয়সাল (৩৪)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ( ইনচার্জ) জহিরুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে জানান, ভোরে দুইজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে রেলওয়ে স্টেশনে ছিনতাই করার চেষ্টা করে। এ সময় প্লাটফর্মে ডিউটিরত নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির পুলিশ ছিনতাইকারীদের হাতেনাতে আটক করে। পরে তাদের ভৈরব রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।
পুলিশ জানায় তাদের একটি চক্র রয়েছে। ছিনতাইকারী চক্রটি প্রায়ই রেলওয়ে স্টেশন ও ট্রেনে ছিনতাই করে আসছিল। ট্রেন ও স্টেশনে যাতে তারা কোন অপকর্ম না করতে পারে সেজন্য চক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা