রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
০১ আগস্ট ২০২৫, ০৭:৩৭ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় এক সন্ত্রাসীর বসত বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ। শুক্রবার (০১ আগস্ট) বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে রায়পুরা থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবিদ হাসান রুবেল এর বসত বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসব অস্ত্রের মধ্যে রয়েছে, ৫টি একনলা বন্দুক, ১০টি বুলেট সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন ও অবিস্ফোরিত ককটেল ১৮ টি ককটেল।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরা থানার নজরপুর এলাকায় সন্ত্রাসীরা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ করছে এমন খবর পেয়ে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার করতে অভিযানে যায় রায়পুরা থানা পুলিশ। এসময় নজরপুর গ্রামের বাসিন্দা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী আবিদ হাসান রুবেলের বাড়ির আঙিনার একটি ছোট পাকা খুপরি ঘর হতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আবিদ হাসান রুবেলসহ তার সহযোগীরা পালিয়ে যায়। তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।আবিদ হাসান রুবেল এর নামে ২ টি হত্যা মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা