আবারও গৃহযুদ্ধের দিকে ইথিওপিয়া
১৭ নভেম্বর ২০২০, ০২:৫০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ এএম
ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘ যুদ্ধের ক্ষত বহন করে চলা ইথিওপিয়া জড়িয়ে পড়তে যাচ্ছে আরেকটি গৃহযুদ্ধে। ইথিওপিয়ার ১০টি আধা-স্বায়ত্তশাসিত ফেডারেল রাজ্যের একটি টাইগ্রে। উত্তরাঞ্চলীয় এ রাজ্যটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এ যুদ্ধে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ ইরিত্রিয়া, আর ঢেউ লেগেছে সুদানেও।
চলতি বছর সেপ্টেম্বরে টাইগ্রেতে আঞ্চলিক নির্বাচনের পর পরিস্থিতি জটিল হয়। করোনাভাইরাসের কারণে নির্বাচনে নিষেধাজ্ঞা দিয়েছিল আবিই সরকার। নিষেধাজ্ঞা অমান্য করায় টাইগ্রের নির্বাচনকে বেআইনি ঘোষণা করে কেন্দ্রীয় সরকার এবং আবিই টাইগ্রেতে বিমান হামলার ঘোষণা দেন।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গত সোমবার মে কাদেরা শহরে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যেই গত শনিবার ইথিওপিয়ার পঞ্চিমাঞ্চলীয় বেনিশানজুল-গুমুজ এলাকায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় ৩৪ জন নিহত হন।
এর আগেকয়েক দশকের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৯৩ সালে ইথিওপিয়া থেকে স্বাধীন হয়ে যায় ইরিত্রিয়া। যদিও ১৯৯৮ সালে ইথিওপিয়ার সঙ্গে ফের যুদ্ধে জড়ায় ইরিত্রিয়া। ২০০০ সালে সেই যুদ্ধ থামলেও উত্তেজনা জিইয়ে ছিল প্রায় দুই দশক। ২০১৮ সালে আবিই আহমেদ ক্ষমতায় আসার পর ইরিত্রিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়ে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার ঘোষণা দেন।
২০১৮ সালে জনবিক্ষোভের পর হাইলিমারিয়াম দেশালেগন সরকারের পতন হলে ক্ষমতায় বসেন আবিই আহমেদ। এরপর থেকেই টাইগ্রের নেতারা অভিযোগ করতে থাকেন, বিভিন্ন মামলায় ফাঁসিয়ে, সরকারের বিভিন্ন পদ থেকে সরিয়ে তাদের ক্রমাগত কোণঠাসা করে ফেলেন আবিই সরকার। ফলে গত বছর আবিই সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় টিপিএলএফ।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা