কোভিড-১৯: এবার চীনা ভ্যাকসিনের অনুমোদন
১৭ আগস্ট ২০২০, ০৬:১৯ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন থেকে রক্ষা পেতে সারা বিশ্বে ভ্যাকসিন তৈরীর প্রতিযোগিতা শুরু হয়েছিল মহামারির প্রথম থেকেই। এরই মধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন অনুমোদন দিয়ে তা মানব দেহে ব্যবহার শুরু করেছে বলে ঘোষণা দেয়। এর পরেই দ্বিতীয় দেশ হিসেবে চীন করোনাভাইরাসের ভ্যাকসিন আনুমোদন দেয়। খবর চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন)।
ভ্যাকসিনটির কার্যকারিতার ফলে আন্তর্জাতিক বাজারে এটি বিশ্বাস অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করছে চীনা কর্তৃপক্ষ। এডি-৫এনকোভ নামের এ ভ্যাকসিনটি চীনের ক্যানসিনো ও চীনের মিলিটারী টিমের যৌথ প্রচেষ্টায় উদ্ভাবন করা হয়। স্বল্প সময়ের মধ্যে ভ্যাকসিনটি গণহারে ব্যবহারের জন্য ব্যাপকভাবে উৎপাদন করা যাবে বলেও জানানো হয়।
অন্যদিকে ভারতে ৩টি ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত নিজস্ব প্রযুক্তিতে ভ্যাকসিনের গণ-উৎপাদনের জন্য প্রস্তুত বলে জানান তিনি।
সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলে ভ্যাকসিনটি কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের দেহে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি এবং রোগ প্রতিরোধে সক্ষমতা দেখিয়েছে। ভ্যাকসিনটি ৩২০ জন স্বেচ্ছাসেবীর দেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৯৬ জন এবং দ্বিতীয় ধাপে ২২৪ জন স্বেচ্ছাসেবক এই ভ্যাকসিন গ্রহণ করেছে। ভ্যাকসিন ব্যবহারের ফলে সামান্য ব্যাথা ও জ্বর ছাড়া অন্য কোনধরণের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও জানান গবেষকরা।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা