ভূমধ্যসাগরে শরনার্থীদের নৌকাডুবিতে ১৫০ জনের মৃত্যুর আশংকা
২৬ জুলাই ২০১৯, ১২:৪৩ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ এএম
বিদেশ ডেস্ক:
ভূমধ্যসাগরে শরনার্থীদের নৌকাডুবিতে ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে শরণার্থীরা একটি না দুটি নৌকায় ছিল তা স্পষ্ট নয়। বেঁচে যাওয়া যাত্রীদের কাছ থেকে প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে বলে বৃহস্পতিবার(২৫ জুলাই) রাতে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।
জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র মুখপাত্র চার্লি ইয়াক্সলে বলেছেন, লিবিয়ার রাজধানী ত্রিপোলির ১২০ কিলোমিটার পূর্বের শহর আল-খোমস থেকে ছেড়ে যাওয়া নৌযানে প্রায় তিনশ’ মানুষ ছিল। এর মধ্যে স্থানীয় জেলেরা ১৫০ জনকে উদ্ধার করেছে।
লিবিয়ায় যুদ্ধাবস্থা থেকে বাঁচতে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে এর আগেও মারা গেছেন বহু মানুষ। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত হলে এ বছর এটিই হবে ভূমধ্যসাগরে শরণার্থী নৌকাডুবিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা।
এ বছরের প্রথম চারমাসে ভূমধ্যসাগরের একই রুটে প্রায় ১৬৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। গত মে মাসে তিউনিসিয়া উপকূলে শরণার্থী নৌকা উল্টে অন্তত ৬৫ জন নিহত হয়। লিবিয়া থেকে শরণার্থীরা ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রতিবছরই এমন দুর্ঘটনার শিকার হলেও এই প্রবণতা কোনভাবেই কমছে না। বিশেষজ্ঞরা এ ধরণের অনিরাপদ যাত্রা থেকে বিরত থাকতে মানুষকে পরামর্শ দিয়ে থাকেন।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ