মালয়েশিয়ায় ১৩১ বাংলাদেশি গ্রেফতার
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:১২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়া জুড়ে পরিচালিত অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে রাজধানী কুয়ালালামপুরের ডেসা পার্ক সিটিতে অভিযান চালিয়ে একরাতে গ্রেপ্তার করা হয়েছে ১৩১ বাংলাদেশিকে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটায় কুলালালাপুর অভিবাসন বিভাগের নেতৃত্বে ব্যাপক অভিযান চালিয়ে ২৫৩ জনকে গ্ৰেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ১৩১, ইন্দোনেশিয়ার ১১২, পাকিস্তান ও মিয়ানমারের নাগরিক রয়েছে ১ জন করে।
কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক হামিদি এডাম জানান, তথ্য ও বুদ্ধিমত্তার কারণে ‘অভিযানে বিভিন্ন অভিবাসন অপরাধে ২৫ থেকে ৪৮ বছর বয়সী ৩৬ মহিলাসহ ২৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। হামিদী বলেন, তদন্তে দেখা গেছে যে দক্ষিণ-পশ্চিম হাইওয়ে প্রকল্পের (পিএলইউএস) মালিকানাধীন এই অঞ্চলটিতে গ্রেফতারকৃতরা অবৈধভাবে বাড়িঘর এবং খাবারের দোকান খুলে ব্যবসা পরিচালনা করতো। তিনি বলেন, আটককৃতদের বেশিরভাগই আশেপাশের কাজ করা নির্মাণকর্মী। গ্রেপ্তারের শিকার অধিকাংশ অভিবাসীদের কাজের ভিসা শেষ হওয়ার পরও অবস্থান এবং জাল ভিসা পাওয়া যায়। তিনি বলেন, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর বিধি ৩৯ (খ) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম জানায়, এখন থেকে ইমিগ্ৰেশন বাহিনীর হাতে আটক কাগজপত্র বিহীন বিদেশি অভিবাসিদের আটকের পর বিচারের মুখোমুখি করা হবে।
অভিবাসন সূত্রে জানা গেছে, মালয়েশিয়া জুড়ে অভিবাসন বিভাগের চৌদ্দটি ক্যাম্প রয়েছে, যেখানে ইমিগ্রেশন ও পুলিশের অভিযানে আটককৃতদের ওই ক্যাম্পে রাখার পর স্থানীয় আদালতে বিচারের জন্য সোপর্দ করা হয়। এছাড়াও শাস্তির মেয়াদ শেষ হলে ওই ক্যাম্পে দেশে ফেরার জন্য অপেক্ষা করতে হয় অভিবাসীদের। আর এই বিশেষ আদালত পরিচালনার মাধ্যমে দ্রুত বিচার কার্যক্রম এবং দীর্ঘ পথ অতিক্রম এর সফলতা আসবে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা